সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই : হাফিজ উদ্দিন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ১২:২৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ১২:২৬:১০ পূর্বাহ্ন
বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই : হাফিজ উদ্দিন
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, যারা দেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবাধ বিচরণ করেছে - বাংলাদেশে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই বলে আমি মনে করি। রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জন-মালিকানা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন উদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদদের একটা বড় অংশ দুর্নীতিবাজ এতে কোনও সন্দেহ নেই। কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবেন তারা। ছাকনির মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে, খাঁটি মানুষরা সামনে উঠে আসবে। তাদেরকে সুযোগ দেন। এই যে তিন- চারটি নির্বাচন করে গেলো শেখ হাসিনার আমলে। এগুলো কি নির্বাচন হলো? এগুলোতে কি পেয়েছি আমরা? এভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোনও সরকার করেনি। কীভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। কীভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে। তিনি বলেন, বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। নির্বাচন এলেই দেখবেন, এই দলের জনপ্রিয়তা আছে কী নেই। তবে রাষ্ট্র সংস্কার করার নিশ্চয়ই প্রয়োজন আছে। এই দেশের সরকারগুলো কেন একের পর এক জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়? একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে, আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় গেঁড়ে বসেছে। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করতে আমরা যথেষ্ট পদক্ষেপ নিতে পারি না। ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিস্টেম বাংলাদেশে থাকতে হবে। প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক - ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি করলে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এমন শক্তিশালী হতে হবে দুর্নীতি দমন কমিশনকে। এই ধরনের ব্যবস্থা আমাদের সংবিধানে সুনির্দিষ্ট করতে হবে। মেজর অব. হাফিজ বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমরা এখন আর এই রাষ্ট্রের মালিক নই। আমরা হলাম দাস। মালিক হলো যারা ক্ষমতায় যায়, ভোটের মাধ্যমে বা বিনা ভোটে, যেভাবেই হোক। একটা মাইন্ডসেট গড়ে উঠছে যে বা যারা ক্ষমতায় যাবে, কেবিনেটে বসবে, মন্ত্রী-প্রধানমন্ত্রী হবে, তারা হলো রাষ্ট্রের মালিক। আর আমরা বাকি সবাই হলাম প্রজা। এই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, এত রক্তপাতের পর এত ত্যাগ তিতিক্ষার পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের বেশিরভাগেরই বিপ্লবী চরিত্র নেই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেননি, শুধু আসিফ নজরুলকে দেখেছি। আর কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরে নিতে পারি আগের সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদে তারা ছিলেন। এসময় দ্রুত নির্বাচনের কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে ৩১ দফা দিয়েছি- তার মধ্যে থেকে ছয়টি দফা এই সরকার গ্রহণ করেছে, ছয়টি কমিশন করেছে। আমরা আশা করবো, কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে পারবে। তবে দীর্ঘ সময় নেবেন না। সংস্কার করতে ১০-২০ বছর লাগাবেন না। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনি ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। সভায় আরও উপস্থিত

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু