সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:২০:৪৭ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশে হামের প্রাদুর্ভাব ও টিকা সংকটের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করেছে এবং ২ কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স¤পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুঃখজনক ব্যাপার হল, আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য, সেই সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে আমদানি করা হয়নি। স্বাভাবিকভাবেই যখন এই সমস্যাটি দেখা দেয়, তখন ইউনিসেফ বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত ভ্যাকসিন পাঠিয়েছে। আমরা প্রায় ২ কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেবো। প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে অনেক কিট দেশে পৌঁছেছে। কাস্টমস ও এয়ারপোর্টে থাকা কিটগুলো দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। হামে আক্রান্ত হয়ে শিশুদের প্রাণ ঝরে যাওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন। এর আগে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একটি বড় পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রায় ২০০টি অব্যবহৃত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এই ২০০টির মতো বিল্ডিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রসেস এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আগামী দুই মাসের মধ্যে এগুলোকে ছোট ছোট মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম