সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
আগাম বন্যার শঙ্কায় হাওরে আধাপাকা ধান কাটছেন কৃষকরা

শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৪৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৪৮:৫৯ পূর্বাহ্ন
শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা
শহীদনূর আহমেদ::
উজানে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা। ফসল ডুবে যাওয়ার শঙ্কায় জেলার বিভিন্ন হাওরে আধাপাকা বোরো ধান কাটতে শুরু করেছেন তারা। তবে জলমগ্ন জমিতে হারভেস্টার মেশিন ব্যবহার অনুপযোগী হওয়া এবং শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন কয়েক লাখ কৃষক।
ভারতের মেঘালয় ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় পানি উন্নয়ন বোর্ড আগাম বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে। একই সঙ্গে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকেছে, সেগুলো দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে।
সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির ধান এখনও কাঁচা বা আধাপাকা অবস্থায় রয়েছে। পুরোপুরি পাকতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তবে এরই মধ্যে নিচু এলাকার অনেক জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ফসল রক্ষায় বাধ্য হয়ে আধাপাকা ধান কাটছেন কৃষকরা।
শিয়ালমারা হাওরের কৃষক ইসলাম উদ্দিন জানান, তার ৯ কেয়ার জমির মধ্যে ৬ কেয়ার ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় বাকি জমির আধাপাকা ধান কেটে ফেলছেন তিনি। তিনি বলেন, আবহাওয়া ভালো না, ভয় লাগতেছে। কাঁচা ধানই কাটতেছি। শ্রমিকও পাওয়া যায় না - বড় বিপদে আছি।

এদিকে জলাবদ্ধ জমিতে কম্বাইন হারভেস্টার ব্যবহার করা সম্ভব না হওয়ায় শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের। কিন্তু হাওরাঞ্চলে শ্রমিক সংকট রয়েছে। প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকাতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
জোয়ালভাঙা হাওরের কৃষক ইলিয়াস মিয়া বলেন, পানিতে মেশিন চলে না। শ্রমিকও নাই। আর পেলেও অনেক বেশি টাকা দিতে হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, হাওরে মোট আবাদকৃত জমির মধ্যে প্রায় ১৩ শতাংশ ধান পেকেছে এবং প্রায় ৯০ হাজার হেক্টর জমির ধান এখনও আধাপাকা অবস্থায় রয়েছে। সম্পূর্ণ পাকতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। ইতোমধ্যে ৪০ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। তিনি আরও জানান, শ্রমিক সংকট নিরসনে বাইরে থেকে শ্রমিক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে শ্রমিক সরবরাহ বাড়াতে বালুমহাল সাময়িকভাবে বন্ধ রাখাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ