সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
সোনালী চেলা বালু-পাথর ক্ষুদ্র সমবায় সমিতির সভা

ইজারদার জুলুম করতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন
ইজারদার জুলুম করতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে ‘সোনালী চেলা বালু-পাথর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড’ (রেজি: নং ৭৪/২৫)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নাছিমপুর বাজারে বালু-পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সমিতির সভাপতি মতছির আলীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক একতা সমবায় সমিতির সভাপতি আলহাজ আব্দুস সাত্তার। এসময় বক্তারা বলেন, ইজারাদারদের অত্যচারে অতিষ্ঠ সোনালি চেলা বালু পাথর ক্ষুদ্র ব্যবসায়ীরা। শ্রমিকদের ওপর আর কোন জুলুম করা হলে নদী গাঙো বেড়া দিলাইমু। এখন থেকে তাদের সকল জুলুম অত্যচার প্রতিরোধ করা হবে। সোনালী চেলা নদীতে শ্রমিকদের বিরুদ্ধে আর কোন সিন্ডিকেটকে বরদাস্ত করা হবে না এবং নীতি বহির্ভূতভাবে ইজারাদারদের রয়েলটি দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, চলতি বছরে ইজারদাররা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জোর জবরদস্তি কিংবা জুলুম করতে চাইলে প্রয়োজনে সকল বালু পাথর ক্ষুদ্র সমবায় সমিতি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে এবং ব্যাপকভাবে আন্দোলনোর ডাক দেওয়া হবে। এসময় আরও বক্তব্য রাখেন ডা. জাকির হোসেন, নির্বাহী কমিটির সদস্য মো. রায়হান উদ্দিন, মোল্লাপাড়া সমবায় সমিতির সাধারণ স¤পাদক আবুল কালাম, আব্দুস সাত্তার, মাওলানা শরিফ উদ্দিন, হাফিজ আবুল হোসেন (ইনু), কামাল হোসেন ও হাজী জালাল উদ্দীনসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা