সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:০৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:০৯:২৮ পূর্বাহ্ন
সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার সীমান্তে সোনালী চেলা নদীর ভাঙন রোধ এবং ইজারা নীতিমালা লঙ্ঘন করে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বালুখেকো সিন্ডিকেটের অত্যাচারে ভিটেমাটি হারানোর শঙ্কায় শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন পাড়া গ্রামে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক দশকে সোনালী চেলার করাল গ্রাসে নদী তীরবর্তী জনপদ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতোমধ্যে শারপিন পাড়া গ্রামের অন্তত ২৮টি বসতবাড়ি এবং ৫শ’ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে তীব্র নদী ভাঙনের মুখে শারপিন পাড়া, উত্তর সোনাপুর, সোনাপুর, চাইরগাঁও ও নাসিমপুর গ্রাম এখন মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। নীতিমালা লঙ্ঘন ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বিষয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদী ইজারা নেওয়া হলেও ইজারাদাররা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না। পাহাড়ি ঢলের পাশাপাশি ইজারা বহির্ভূতভাবে নদীর পাড় ও ফসলি জমি খনন করে বালু উত্তোলন করায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় একটি ‘বালুখেকো সিন্ডিকেট’ ইজারাদারদের সঙ্গে যোগসাজশে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে নিরীহ গ্রামবাসীকে মামলা ও হামলার ভয়ভীতি দেখানো হয়। স্থানীয় প্রশাসন কিংবা বিজিবি’র কাছে বারবার অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন-এর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে নদী ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং নীতিমালা লঙ্ঘনকারী ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট দাবি জানান। আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম নুরু, নওশাদ জামিল, সাখাওয়াত হোসেন কবির, মোবারক হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, আব্দুল হান্নান, আরব আলী, ফরিদ আহমদ, আজাদ মিয়া, জামাল মিয়া, কটুমিয়া, আব্দুছ সালাম, জাকির হোসেন, আব্দুল হেকিম, বিল্লাল হোসেনসহ শতাধিক ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার প্রতিনিধি মো. আকবর জানান, তারা ইজারা নীতিমালা বহির্ভূত বালু উত্তোলন করছেন না। সরকারি নিয়ম মেনেই নদী থেকে বালু আহরণ করছেন। এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ঘরবাড়ি ও শেষ সম্বল রক্ষায় তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম