সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

দিরাই পৌর শহরে চারটি ডিজিটাল ঘড়ি স্থাপন

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:১৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:১৭:০০ পূর্বাহ্ন
দিরাই পৌর শহরে চারটি ডিজিটাল ঘড়ি স্থাপন
দিরাই প্রতিনিধি :: দিরাই পৌরশহরের সৌন্দর্য্য বৃদ্ধি এবং জনসাধারণকে সময় সচেতন করতে চারটি আধুনিক ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের চৌরাস্তায় জালাল সিটি সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এসব ঘড়ির উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। এসময় উপস্থিত ছিলেন জালাল সিটি সেন্টারের স্বত্বাধিকারী ও বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সঞ্জীব সরকার বলেন, পৌরশহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নাগরিকদের সময় সচেতন করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শহরে আগত মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সময়মতো স¤পন্ন করতে উৎসাহিত হবেন। তিনি আরও বলেন, সিলেট শহরের ক্বিন ব্রিজের পাশে নবাব আলী আমজাদের স্থাপিত ঐতিহ্যবাহী ঘড়িটি যেমন শহরের সৌন্দর্য বৃদ্ধি ও সময় সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে, তেমনি দিরাইয়ের এই ডিজিটাল ঘড়িগুলোও ভবিষ্যতে মানুষের কাছে পরিচিতি লাভ করবে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রযুক্তির এই সংযোজন দিরাই পৌরশহরের আধুনিকায়নে নতুন মাত্রা যোগ করবে এবং নতুন প্রজন্মকে সময়ের মূল্য বুঝতে অনুপ্রাণিত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী