সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওরের ফসলরক্ষা বাঁধনির্মাণ ও কৃষকের ‘আশায় বসতি’ প্রসঙ্গে

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৩:০৯ পূর্বাহ্ন
হাওরের ফসলরক্ষা বাঁধনির্মাণ ও কৃষকের ‘আশায় বসতি’ প্রসঙ্গে
‘হাওর বাঁচাও আন্দোলন’-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, ‘কৃষকের পরামর্শ নিয়েই বাঁধ হবে’। হাওরে বাঁধ নির্মাণ মানে কথিত ‘অকাল বন্যা’য় ফসলডুবির বিপদ থেকে ফসলরক্ষার একটি আর্থনীতিক প্রকল্পের বাস্তবায়ন। সার্বিক বিবেচনায় এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য কৃষককের ঘরে বোরোধান নির্বিঘ্নে তোলে দেওয়ার সুযোগ করে দেওয়া। কিন্তু বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক গঠনবিন্যাসের পরিসর-পরিপ্রেক্ষিতে যে-কোনও কাজের সঙ্গে সেটা পদ্মাসেতু কিংবা একটি শৌাচাগার নির্মাণই হোক না কেন, তাতে কোনও বাছবিচার নেই দুর্নীতির সম্পৃক্ততা থাকেই এবং সেটি এই দেশে একটি স্বাভাবিক প্রবণতা। হাওরের ফসলরক্ষার জন্যে বাঁধনির্মাণ প্রকল্পও তার ব্যতিক্রম নয়। হাওরে বাঁধনির্মাণ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসনিক, রাজনীতিক, ঠিকাদার, ফড়িয়া এবং এমন কি বাঁধনির্মাণ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্ত কেউ কেউ পর্যন্ত বাঁধনির্মাণে সরকারি বরাদ্দের অংশবিশেষ কিংবা সম্ভব হলে পুরোটাই আত্মসাৎ করার অসতোদ্দেশ্য চরিতার্থকরণে জড়িয়ে পড়েন। এই দেশের বর্তমান সমাজসাংস্থিতিক অবস্থা এমন যে, এখানে বিভিন্ন শ্রেণিস্তর পেশার সঙ্গে সংশ্লিষ্ট অর্থলোভী লোকেরা মিলে যে-কোনও ক্ষেত্রে সম্পদ আত্মসাতের সুযোগ সৃষ্টি করতে কার্যত সমাজ-প্রশাসনের উপর তলা থেকে নিচ তলা পর্যন্ত বিস্তৃত অব্যর্থ চক্র গড়ে তোলতে সক্ষম হয় এবং সমাজে কার্যত একটি কাঠামোগত সহিংসতা বিরাজ করে। হাওররক্ষার জন্যে বাঁধ নির্মাণের প্রকল্প সে-কাঠামোগত সহিংসতার বাইরের কোনও কীছু নয়। আমরা জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মহোদয়কে ‘কৃষকের পরামর্শ নিয়েই বাঁধ হবে’ এই প্রতিশ্রুতি প্রদানের জন্যে তাঁকে ধন্যবাদ জানাই। মানুষ আশায় বসতি গড়ে। তাই প্রবাদ আছে ‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ’ কিংবা ‘আশায় বসতি’। হাওরের কৃষকেরাও প্রতিনিয়ত প্রশাসনের প্রতিশ্রুতি ও তা রক্ষার আশা করেন। অতীতে ব্যতিক্রম বাদে (জেলা প্রশাসক সাবিরুল ইসলামের কালপর্ব বাদে) সকল সময়েই কোনও না কোনওভাবে হাওরপাড়ের কৃষকের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতির ভরসা প্রতিশ্রুতির চোরাবালিতে পর্যবসিত হয়েছে। এবার কৃষক অন্তর্বর্তী সরকারের কালপর্বে এসে আবার প্রশাসনের প্রতিশ্রুতির প্রতি ভরসা করছেন। এই ভরসা আশা করি নিরাশায় পর্যবসিত হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী