সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
এম এ মান্নান মেধা বৃত্তি বিতরণ

শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:৪৭:০৩ অপরাহ্ন
শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ২৫তম এম এ মান্নান মেধা বৃত্তির পুরস্কার বিতরণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাই স্কুল ও কলেজ মিলনায়তনে দুপুরে এই অনুষ্ঠান হয়। পঞ্চম শ্রেণির এই মেধা বৃত্তি পরীক্ষায় এবার সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৯৯৭জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রথম বিভাগে ৩০ জন এবং দ্বিতীয় বিভাগে ৪৫ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের প্রাইজবন্ড, সনদপত্র ও বিশেষ উপহার দেওয়া হয়। ডুংরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সচিব, সাবেক সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ২০০১ সালে নিজের নামে এই বৃত্তি পরীক্ষা চালু করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএ মান্নান। ডুংরিয়া হাইস্কুল ও কলেজের সভাপতি মদন মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাছুম মিয়া, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইনজীবী হেলিনা আক্তার, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান, শিক্ষক নিহার রঞ্জন দাস, অভিভাবক দিলোয়ার হোসেন, শিক্ষার্থী আনিসা নাওয়াল প্রমুখ। এএম মান্নান তাঁর বক্তব্যে জীবনের পড়ন্তবেলায় আছেন উল্লেখ করে বলেন, আমাদের সমস্ত আয়োজন শিশুদের জন্য। তাঁদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সব সময় আনন্দে রাখতে হবে। তাঁরা যেন বিজ্ঞানমনস্ক মানুষ হয়। তাঁদের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তৃতায় হাওরের বোরো ফসল প্রসঙ্গ তুলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান। বলেন, হাওরে আমাদের মা-চাচীরা ধান তোলায় ব্যস্ত। এই ধানই আমাদের সব। এই ধান তুলতে না পারলে আমাদের কষ্টের সীমা থাকে না। নির্বিঘ্নে যাতে হাওরের ধান গোলায় তোলা যায়, এ জন্য সব ধর্মের মানুষ প্রার্থনা করছেন। নিজের এই উদ্যোগ স¤পর্কে এম এ মান্নান বলেন, এর চেয়ে অনেক বড় বড় উদ্যোগ আছে। ২৫ বছর আগে শুরু করেছিলাম। তবে ছোট উদ্যোগ বলে এটাকে অবহেলা করা যাবে না। এখন আমার সময় শেষ। এলাকাবাসী আছেন, তাঁরা সব সময় সহযোগিতা করেন। তাঁরা দায়িত্ব নেবেন। আমার ছেলেমেয়ে বলেছে সঙ্গে থাকবে। বৃত্তি বিতরণ শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলেন এবং তাঁদের লেখাপড়ার খোঁজ-খবর নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী