সুনামগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় লোকবলের অভাবে চালু হচ্ছে না আইসিইউ, আড়াই বছর ধরে কক্ষ তালাবদ্ধ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান চরম দুর্দশায় হাওরের কৃষক জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল ধান নিয়ে চতুর্মুখী বিপদে কৃষক বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা

দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১০:৪৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:২৩:৩১ পূর্বাহ্ন
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলায় বিষপানে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ (২০) এবং একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকা (১৮)। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাত্র পাঁচ মাস আগে মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী মাহফুজ ওই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকাকে নিজ পছন্দে গোপনে বিয়ে করলেও দুই পরিবার মেনে নেয়। মাহফুজের বাবা আজিজুর রহমান বলেন, আমরা তাদের বিয়ে মেনে নিয়ে সুখেই আমাদের সংসার চলছিল। আজ সকালেও আমার স্ত্রী ও পুত্রবধূ মনিকা আমাদের সকালে খাবার পরিবশেন করেন। খাবার শেষে আমরা ধান কাটতে হাওর গেলে কিছুক্ষণ পর খবর পাই আমার ছেলে ও পুত্রবধূ রান্না ঘরে একসাথে বিষপান করেছে। আমরা দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন এবং মাহফুজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স