সুনামগঞ্জ , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল পাঁচ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের ‘হুকুমনামা’ : আনু মুহাম্মদ প্রণোদনা ছাড়াই হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে লক্ষাধিক জেলে জনগণকে রাষ্ট্রীয় কার্যক্রমে যুক্ত করতে চায় বিএনপি ৯৬% অ্যান্টিবায়োটিক কাজ করছে না শিশুদের শরীরে হাউজবোটের লোকজনের হামলায় যুবক নিহতের অভিযোগ : ১৫ জনের বিরুদ্ধে মামলা এবার লাইভ করতে করতে থানায় আশ্রয় নিলেন সেই মাহদী সালমান শাহ’র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুনামগঞ্জে পৃথক মামলায় আ.লীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ জেলা যুবদলের আনন্দ মিছিল বারবার ত্রুটিতে ক্ষোভ “মনে হচ্ছিল, জীবিত আর বের হতে পারব না” নতুন ব্রি ধান-১১৮ : দুই মাস আগেই ঘরে উঠবে বোরো, কমবে ঝুঁকি প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিকদের ৪-১ গোলে হারালেন আইনজীবীরা সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন
জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর সিদ্ধান্তক্রমে এবং নেতৃত্বে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এম.এল.এ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম স¤পাদক হিসাবে যোগদান করেন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এন.ডি.এফ এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এম.এন.এ নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের একজন এবং মুজিব নগর সরকারের বিশেষ ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত এবং সরকারের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগ পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন এবং আমৃত্যু আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ছিলেন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল

নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল