সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন
৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন
ছাতক প্রতিনিধি :: দীর্ঘ ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে ছাতকের সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অবসর গ্রহণের খবর ছড়িয়ে পড়লে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভিড় করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পাশাপাশি আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরাও অনুষ্ঠানে যোগ দেন। প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ওইদিন সকালে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অধ্যক্ষ নাসির উদ্দিনকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্রেস্ট ও উপহার প্রদান করেন। বিশেষভাবে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে তাঁকে একটি ওমরাহ প্যাকেজ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত প্রাইভেটকারে করে সাবেক শিক্ষার্থীরা তাঁকে বাড়িতে পৌঁছে দেন। জানা যায়, ১৯৮৩ সালের ১ অক্টোবর সমতা স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন নাসির উদ্দিন। ১৯৯১ সালে জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করে তিনি ধাপে ধাপে সহকারী শিক্ষক ও সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক এবং ২০১৭ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা আমাকে অভিভূত করেছে। প্রতিষ্ঠানের প্রয়োজনে সবসময় পাশে থাকবো। স্মৃতিচারণ করতে গিয়ে প্রভাষক মোশাররফ হোসেন বলেন, স্যারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি আমাদের জন্য একজন আদর্শ শিক্ষক ও অভিভাবক ছিলেন। এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ বলেন, এই প্রতিষ্ঠানের উন্নয়নের পেছনে স্যারের অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠানের প্রতিটি অর্জনের সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে আছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এএসএম আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং প্রভাষক গৌছুল হক নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও সমাজসেবীরা বক্তব্য দেন। এছাড়া লন্ডনপ্রবাসী সমাজসেবক মনছব আলী জেপি ও হীরা মিয়া ভার্চুয়ালি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন