সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জগন্নাথপুরে বসতঘর ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ১২:৫৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৭:৫৩ অপরাহ্ন
জগন্নাথপুরে বসতঘর ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির পাকা বসতঘর এস্কেভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে প্রতিবাদী ক্ষুব্ধ জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রয়াত শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী ভুক্তভোগী সুহেনা আক্তার চৌধুরী, প্রতিবাদী ক্ষুব্ধ জনতার পক্ষে ছবির মিয়া, মিজানুল হক, খলিল মিয়া চৌধুরী, লুবন মিয়া চৌধুরী, রিজু মিয়া, সুহেল মিয়া, পবিন্দ্র দাস প্রমুখ। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানাশ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। যারা এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর দিনদুপুরে প্রয়াত শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা আক্তার চৌধুরীকে মারাপিট করে ঘরের মালামাল লুট করে নিয়ে এস্কেভেটর মেশিন দিয়ে পাকা বসত ঘরটি সম্পূর্ণ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সুহেনা আক্তার চৌধুরী বাদী হয়ে আফাজ চৌধুরী, এনামুল হক, রাজিব চৌধুরী, রাহিম চৌধুরী, নুর হেকিম, ইউছুফ মিয়া, দিলফর মিয়া, সাইফুল মিয়া, আলাল মিয়া, হাছন, আবুল মনসুর ওরফে মোর্শেদ সহ ১১ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ