সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন
সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
স্টাফ রিপোর্টার :: সাবেক সংসদ সদস্য ও মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামছুল আবেদীন আর বেঁচে নেই। রবিবার রাতে শহরের তেঘরিয়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। সোমবার বেলা দুইটার দিকে পৌর শহরের তেঘরিয়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তেঘরিয়া এলাকার গাজীর দরগা কবরস্থানে হাসন রাজার কবরের পাশে তাঁর দাফন স¤পন্ন হয়। বর্ণাঢ্য জীবনে দেওয়ান শামসুল আবেদীন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন এবং সুনামগঞ্জ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক জীবনে জাতীয় পর্যায়ে সক্রিয় থেকে তিনি সংসদ সদস্য হিসেবে হাওর অঞ্চলের কৃষি, বন্যা সমস্যা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্বসহকারে জাতীয় সংসদে তুলে ধরেন। তাঁর সময়ে সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মীয় স্থাপনা উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হয়। বিশেষ করে হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো গড়ে তোলা এবং শিক্ষার প্রসারে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকা-েও তিনি ছিলেন অগ্রগামী। সাধারণ মানুষের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্রদের সহায়তা প্রদান এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রেখে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক সমাজসেবক হিসেবেও তিনি সবার কাছে সমাদৃত ছিলেন। দেওয়ান শামসুল আবেদীন একজন দূরদর্শী নেতা ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় রাজনীতিতে তাঁর প্রভাব দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল এবং তাঁর অনুসারীরা এখনও তাঁর আদর্শ ধারণ করে চলছেন। অত্যন্ত সদালাপী ও আন্তরিক ব্যক্তিত্বের অধিকারী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে সুনামগঞ্জবাসী হারালো একজন অভিজ্ঞ নেতা ও মানবিক সমাজসেবককে। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী