সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৫৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৯:৫৬:১৯ অপরাহ্ন
জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। ‎ ‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান জনি, প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ। ‎ ‎
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিএনআরএস ও কারিতাসের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‎
সভায় ২৮ এপ্রিল থেকে সম্ভাব্য ভারি বর্ষণের কারণে জেলায় আগাম বন্যার পূর্বাভাসের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উপজেলার হাওরাঞ্চলের পাকা ধান দ্রুত কর্তন, ফসল রক্ষায় বাঁধ ও বেড়িবাঁধের রক্ষণাবেক্ষণ, পাকনা হাওরের লম্বাবাঁধ সংস্কার, ভুতিয়ারপুর গ্রামের পাশের পূর্বের খালে একটি স্লুইস গেট নির্মাণের প্রস্তাব এবং বজ্রপাত থেকে সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
‎সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম জরুরি প্রয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি