সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:২৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:২৮:০৬ পূর্বাহ্ন
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান
স্টাফ রিপোর্টার :: অব্যাহত ভারি বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে আগাম বন্যার আশঙ্কায় চরম সংকটে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা। জলাবদ্ধতা, বাঁধ ভাঙন ও শ্রমিক সংকট - এই ত্রিশঙ্কু অবস্থায় জেলার বিস্তীর্ণ হাওরের পাকা ধান এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭ হাজার ৫৭ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সুরমা ও কুশিয়ারা নদীসহ জেলার সবকটি নদ-নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢলে যাদুকাটা নদীর পানিও দ্রুত বাড়ছে এবং সন্ধ্যা পর্যন্ত তা বিপদসীমার মাত্র ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে, মঙ্গলবার সকালে মধ্যনগর উপজেলার বংশীকু-া দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে ইকরাছই হাওরের একটি বাঁধ ভেঙে অন্তত ৮-১০ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। একইভাবে দেখার হাওরের গুজাউনি বাঁধও ভেঙে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের হরিমণ বাঁধেও লিকেজ দেখা দেয়, যদিও তাৎক্ষণিক মেরামতে পানি প্রবেশ আপাতত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বাঁধটি ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, অতিবৃষ্টির কারণে সুরমা নদীর পানি ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার বেড়েছে। আগামী দুই দিন আরও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের চেরাপুঞ্জিতেও অতিবৃষ্টির সম্ভাবনা থাকায় নতুন করে পাহাড়ি ঢল নামতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জিও ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কাটতে পারছেন না কৃষকরা। বজ্রপাত ও ঝড়বৃষ্টির আতঙ্কে শ্রমিকরা হাওরে যেতে অনীহা প্রকাশ করছেন। ফলে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। খরচার হাওরের কৃষক তোলা মিয়া বলেন, টানা বৃষ্টিতে আমার ১০ বিঘা জমির ধান পানির নিচে চলে গেছে। এক মুঠো ধানও ঘরে তুলতে পারিনি। একই এলাকার কৃষক জাহিদ হাসান আরিফ জানান, হরিমণ বাঁধ খুবই দুর্বল। নদীর পানি বাড়লে পুরো হাওর ডুবে যাবে - এই আতঙ্কে আছি। দেখার হাওরের কৃষক রমিজ উদ্দিন বলেন, অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। মেশিন দিয়েও ধান কাটা যাচ্ছে না। আমরা বড় বিপদে আছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, ইতোমধ্যে প্রায় ৭০৫৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় মোট আবাদকৃত জমির মাত্র ৪৭ শতাংশ ধান কাটা হয়েছে, বাকি অর্ধেক এখনও মাঠে রয়েছে। জেলায় এ বছর ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, হাওরের ফসল রক্ষায় চলতি মৌসুমে ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি প্রকল্পের আওতায় ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়েছে। আগাম বন্যা মোকাবিলায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে দিনরাত নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ