শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা
- আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:৩৮:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘আমার উপজেলা, আমার দায়িত্ব - শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত’ স্লোগানকে সামনে রেখে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোসাম্মৎ রোহেনা বেগম, সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, প্রোগ্রাম অফিসার লিওনার লিপুসহ মেম্বারগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুবক-যুবতী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ