সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দিরাই পিএফজি’র সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ০১:০০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৭:৪১ অপরাহ্ন
দিরাই পিএফজি’র সভা অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: দি হাঙ্গার প্রজেক্ট-এমআইপি-এর উদ্যোগে ও দিরাই পিএফজির সহযোগিতায় “সম্মিলিত কার্যক্রম ও পরিকল্পনা প্রণয়ন সভা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় দিরাই থানারোডস্থ জালাল সিটি কনফারেন্স হলে দিরাই পিএফজির অ্যাম্বাসেডর সিরাজ-উদ-দৌল্লার সভাপতিত্বে ও সমন্বয়কারী দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমআইপিএস প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পিএফজি যেহেতু সহিংসতা রোধে এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে, সেহেতু পিএফজি নেতৃবৃন্দকে বুঝতে হবে কোথা থেকে সহিংসতার জন্ম হয়। তা নিরসনে উদ্যোগ নিতে হবে। আমি মনে করি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভ থেকে সহিংসতার সৃষ্টি হয়। আর সেই সহিংসতা রোধে যখন কাজ করবেন তখন সহিংসতার মূল উৎস খোঁজবেন তাতে রোধ করা সহজ হবে। তিনি হাঙ্গার প্রজেক্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভাল একটি বিষয়কে সামনে রেখে প্রজেক্টের কাজ শুরু হয়েছে। আশা করি প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য সফল হলে এই এলাকার মানুষ উপকৃত হবে। সভার শুরুতে দি হাঙ্গার প্রজেক্টের ও পিএফজির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা জানানো হয় এবং প্রকল্প বাস্তবায়নে তার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপির আলী আহমদ খান, শাহজাহান সিরাজ, রাজিয়া সুলতানা, মোহসিনা খাতুন, মজিদা খাতুন, আওয়ামী লীগের ধনীর রঞ্জন রায়, ইকবাল সরদার, সেলিম মিয়া, পারভীন, লিলি আক্তার, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই পৌর সভার কাউন্সিলর সাহারবানু, মিনতি রানী দাস, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, দিরাই উপজেলা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী, পুরোহিত শ্যামানন্দ চক্রবর্তী, কুলঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল চৌধুরী, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাজিয়া বেগম, দিরাই শিল্পকলা একাডেমির সভাপতি নারায়ণ দাস, সাংবাদিক গোলাম জিলানী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স