সুনামগঞ্জ , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে

আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:০০:২৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য নৃত্য উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে একাডেমির মিলনায়তনে এই আয়োজন স¤পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, সুনামগঞ্জ নৃত্যাঙ্গনসহ বিভিন্ন সংগঠন মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে জমকালো পরিবেশনা উপস্থাপন করে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল, হবিগঞ্জ লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, অয়নৃত্য, নৃত্যভূমি, অনির্বাণ নৃত্য নিকেতন, কাঞ্চনশিখা একাডেমি, ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি, শ্রীমঙ্গল নৃত্যালয়, কালচারাল ফোরাম, সুন্দরম শিল্পীগোষ্ঠী, সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, নৃত্যম নৃত্যালয়, একতা নাট্য সংস্থা, অঞ্জলি নৃত্য নিকেতন, নৃত্যকলি, নটরাজ নৃত্যালোক, কলি ধামাইল দল, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকনৃত্য একাডেমি এবং বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শতাধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। নৃত্যানুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক সৌরভ অধিকার অয়ন এবং শ্রাবন্তী পুরকায়স্থ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২

মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২