সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

রক্তি নদী থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:০১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:০১:৪৪ পূর্বাহ্ন
রক্তি নদী থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার রক্তি নদীতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর রাকিবুল হোসেন (২৬) নামে এক নৌকার কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন নৌকাঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এর আগে দুপুর ২টার দিকে একই স্থানে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। নিহত রাকিবুল হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের দিল মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি হাউজবোট নির্মাণের কাজ চলছিল। রাকিবুল সেখানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে তাহিরপুর সার্কেলের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে স্থানীয়ভাবে ডুবুরি না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি দল আসতে কিছুটা বিলম্ব হয়। পরে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। তাহিরপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়ন দে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মো. কবির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থলে এসে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী