সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:০৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:০৩:৩৪ পূর্বাহ্ন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার :: আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদের নেতৃত্বে সংগঠনের জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সাধারণ শ্রমিক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মোমতাজুল হাসান আবেদ বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের বিদ্যমান শ্রমনীতিকে নতুন করে সাজানো এখন সময়ের দাবি। তিনি অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরির মানদ- নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ স¤পাদক লুৎফর রহমান দুলাল, সদর উপজেলা শাখার সভাপতি মো. হায়াত আলী সাগর, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, বৃহত্তর খেয়াঘাট ইউনিটের সভাপতি মো. আব্দুস শহীদ গাজী, জেলা পরিবহন শাখার সহ-সভাপতি মো. সাদিক হোসেন এবং পৌর শাখার সাধারণ স¤পাদক মো. শামস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ থেকে আগামী ১ মে মহান মে দিবসের সকল কর্মসূচি সফল করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম