সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

দিরাইয়ে ইসলামিক রিলিফের নতুন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০১:৫১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০১:৫১:০১ পূর্বাহ্ন
দিরাইয়ে ইসলামিক রিলিফের নতুন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলায় সুবিধাবঞ্চিত ও এতিম কিশোরীদের শিক্ষায় অন্তর্ভুক্তি ও সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সংশ্লিস্ট প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম ইউসুফ উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিরাই উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রবন্ধে জানানো হয়, ১৯৯১ সাল থেকে ইসলামিক রিলিফ বাংলাদেশ দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় “ই¤পাওয়ারিং ভালনারেবল অ্যান্ড অরফান গার্লস বাই লিভারেজিং এডুকেশন” শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় দিরাই উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ এতিম ও অসহায় ছাত্রীকে অন্তর্ভুক্ত করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ। এ লক্ষ্যে আইসিটি ল্যাব উন্নয়ন, মিনি লাইব্রেরি স্থাপন, আয়বর্ধক কার্যক্রমে সহায়তা, উপবৃত্তি প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধিসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সভায় বক্তারা বলেন, প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম স¤পর্কে অংশীজনদের অবহিত করা এবং সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই আয়োজনের উদ্দেশ্য। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সঞ্জীব সরকার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এ ধরনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিসহ সকলকে সহযোগিতার আহ্বান জানান। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন