সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

একটু রোদের ঝিলিক, ধান শুকাতে ব্যস্ত কৃষক

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:২৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০১:০১:৫৪ পূর্বাহ্ন
একটু রোদের ঝিলিক, ধান শুকাতে ব্যস্ত কৃষক
সামছুল ইসলাম সরদার ::
টানা পাঁচ দিনের অবিরাম বৃষ্টির পর অবশেষে বুধবার রোদের দেখা পান কৃষক-কৃষাণীরা। এতে মাড়াই করা ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। সামান্য রোদের ঝিলিকই তাদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। দিরাই উপজেলার বরাম হাওরসহ আশপাশের বিভিন্ন গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে। পৌরশহরের অনেক কৃষক ধান শুকানোর পর্যাপ্ত জায়গা না পেয়ে দিরাই পৌরশহরের বিভিন্ন সড়ক, এমনকি দিরাই-সুনামগঞ্জ মহাসড়কের এক পাশেও ধান শুকাতে বাধ্য হচ্ছেন। পৌরশহরের আনোয়ারপুর আবাসিক এলাকার বাসিন্দা কৃষক জলিল মিয়া বলেন, তিন কেয়ার জমিতে চাষ করছিলাম। মেঘ আসার আগে দুই কেয়ার ধান কাটতে পারছিলাম। কিন্তু পাঁচ দিনের বৃষ্টিতে ধান গরম হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আজ রোদ উঠায় জায়গা না পেয়ে মহাসড়কের এক পাশে ধান শুকাচ্ছি। একাধিক কৃষাণী জানান, ৪-৫ দিন পর রোদ ওঠায় কিছু ধান কেটে বাড়িতে আনা হয়েছে। তবে ঘরে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং রোদের অভাবে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে সড়কেই ধান শুকাতে হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, টানা বৃষ্টিতে উপজেলার বরাম, উদগল, চাপতি, টাংনি ও কালিয়াকুটা হাওরসহ ছোট-বড় প্রায় সব হাওরের নিম্নাঞ্চল জলাবদ্ধতার কবলে পড়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। বরাম, উদগল ও চাপতি হাওরের একাধিক কৃষক অভিযোগ করে বলেন, অপরিকল্পিত হাওর রক্ষা বাঁধ নির্মাণ, নদী ভরাট এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবার টানা কয়েক দিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল পাকা বৈশাখী ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, আজ (বৃহস্পতিবার) রোদ উঠায় কিছুটা স্বস্তি ফিরেছে। যদি আর বৃষ্টি না হয়, তাহলে কষ্ট করে হলেও কিছু ধান ঘরে তুলতে পারবো। তবে এবার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া কঠিন। এদিকে উপজেলা কৃষি অফিস প্রায় ৫২ শতাংশ ধান কাটা হয়েছে বলে যে তথ্য দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, এখনো মাত্র ২৫-৩০ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন