সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:২৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:২৯:৪৭ পূর্বাহ্ন
উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব
আকরাম উদ্দিন::
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ‘৩২৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন’ প্রকল্পের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে সুনামগঞ্জ জেলার ৩টি উপজেলায় ৫টি বিদ্যালয়ে ১০টি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। ইতোমধ্যে একাধিক ভবনের কাজ শেষ হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় সুনামগঞ্জ শহরের সরকারি এস.সি. বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধাস¤পন্ন একাডেমিক ভবন ও হোস্টেল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব ভবনে লিফট স্থাপনের প্রভিশন রাখা হয়েছে এবং বজ্রপাত প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। সুনামগঞ্জ শহরের সরকারি এস.সি. বালিকা উচ্চবিদ্যালয়ে ৬তলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ ২০২৪ সালের ২৮ এপ্রিল শুরু হয়ে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর স¤পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ২০ লাখ টাকা। কাজটি স¤পন্ন করেছে মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স। একই প্রতিষ্ঠানে ৫ তলা ভিত বিশিষ্ট হোস্টেল ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২৫ সালের ২৯ জুলাই শুরু হওয়া এ প্রকল্পের ৪র্থ তলার ছাদ ঢালাই শেষ হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ। সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে ৬ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ ২০২৪ সালের ৬ মে শুরু হয়। বর্তমানে ১ম তলার শাটারিংয়ের প্রস্তুতি চলছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৩২ লাখ টাকা। কাজটি করছে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ। এছাড়া একই বিদ্যালয়ে ৫তলা ভিত বিশিষ্ট হোস্টেল ভবনের নির্মাণ কাজও চলমান রয়েছে। ২০২৫ সালের ২৯ জুলাই শুরু হওয়া এ ভবনের প্লাস্টার কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা। কাজটি করছে মেসার্স রাফিদ ট্রেডার্স। তাহিরপুর উপজেলার ‘তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়’ ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ চলছে। ২০২৪ সালের ২৮ জুলাই শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭ লাখ টাকা। কাজটি করছে মেসার্স জাহানারা এন্টারপ্রাইজ। একই বিদ্যালয়ে ৫ তলা বিশিষ্ট হোস্টেল ভবনের নির্মাণকাজও চলমান রয়েছে। ২০২৫ সালের ২৯ জুলাই শুরু হওয়া এ ভবনের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬২ লাখ টাকা। কাজটি করছে কে এন্ড জি (জেভি)। জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। ২০২৪ সালের ২৮ এপ্রিল শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লাখ টাকা। কাজটি করছে মেসার্স আল আমিন সারওয়ার (জেভি)। একই বিদ্যালয়ে ৫ তলা বিশিষ্ট হোস্টেল ভবনের নির্মাণ কাজ চলছে। ২০২৫ সালের ২৯ জুলাই শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫১ লাখ টাকা। কাজটি করছে এমআইই-এমএফআই (জেভি)। একই উপজেলার জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজও চলমান রয়েছে। ২০২৪ সালের ২৮ জুলাই শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লাখ টাকা। কাজটি করছে মেসার্স কেবি কনস্ট্রাকশন ও রাকিব এন্টারপ্রাইজ (জেভি)। এছাড়া এই প্রতিষ্ঠানে ৫তলা বিশিষ্ট হোস্টেল ভবনের নির্মাণকাজ চলছে। ২০২৫ সালের ২৯ জুলাই শুরু হওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকা। কাজটি করছে এমআইই-এমএফআই (জেভি)। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাফিদ ট্রেডার্সের ঠিকাদার হাবিবুল্লাহ মেছবা বলেন, আমরা দ্রুত ভবনের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী জুন মাসে কাজ শেষ হবে। সুনামগঞ্জের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, জেলার শিক্ষার মান উন্নয়নে সরকারি বরাদ্দের মাধ্যমে বিভিন্ন উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে একাডেমিক ভবন ও হোস্টেলসহ মোট ১০টি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে, যার বেশিরভাগই শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্মাণাধীন এসব ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হচ্ছে, এর মধ্যে লিফট স্থাপনের প্রভিশন রাখা হয়েছে এবং বজ্রপাত প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর