সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

দোয়ারাবাজারে চলাচলের পথে চার পরিবারকে বাধা দেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:৩৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:৩৬:৪০ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে চলাচলের পথে চার পরিবারকে বাধা দেয়ার অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা এলাকায় দীর্ঘ ৩০ বছরের পুরনো চলাচলের পথ প্রভাবশালীরা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে চারটি পরিবার গত কয়েক মাস ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বিকল্প কোনো পথ না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগী আমিনা বেগম জানান, তারা খাস জমিতে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন। বসতবাড়ি থেকে বের হওয়ার জন্য তার আপন ভাই মৃত আলাউদ্দিনের দানকৃত একটি পারিবারিক পায়ে চলার পথ তারা প্রায় তিন দশক ধরে ব্যবহার করছেন। তার ভাই জীবিত থাকাকালীন এই পথটি ব্যবহারের জন্য লিখিত আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ২০২৫ সালে তার মৃত্যুর পর তার পুত্র আল আমিন হঠাৎ করে এই একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের পথটি বন্ধ করে দেওয়ায় পরিবারগুলো মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভুক্তভোগীদের দাবি, আল আমিন গং প্রভাবশালী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশ-বৈঠক বা অনুরোধ কোনো কিছুই তোয়াক্কা করছে না। এমনকি স্থানীয় ইউপি সদস্য সমাধানের চেষ্টা করলেও তারা তাতে সাড়া দেয়নি। কোনো জরুরি প্রয়োজনে বা অসুস্থতার সময় বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এই পরিবারগুলোর। ভুক্তভোগী আমিনা বেগম বলেন, আমরা অসহায়। এই পথ ছাড়া আমাদের বের হওয়ার আর কোনো জায়গা নেই। ৩০ বছর ধরে যে পথে হাঁটছি, আজ সেটি বন্ধ করে আমাদের খাঁচায় বন্দি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই এবং আমাদের চলাচলের পথটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানাই। তিনি বলেন, ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিকার চেয়ে দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আল আমিন জানান, আমরা বিকল্প রাস্তা দিয়েছি, তারা আমাদের রেকর্ডিয় জায়গা দিয়ে গাড়ি নেওয়ার রাস্তা চায়। আমাদের এ নিয়ে কোন বিরোধ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী