সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১২:৩৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১২:৩৮:১৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-রজনীগঞ্জ সড়কের টাইলা-ঠাকুরভোগ অংশের কাজ বাস্তবায়ন করছে ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মঙ্গলবার কাজের সাইট থেকে দিন-দুপুরে নির্মাণ করা সিসি ব্লক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) সূত্রে জানাযায়, ২০২৪-২৫ অর্থ বছরে ৯ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার ৪৬ টাকা ব্যয়ে ২ হাজার ৬শত মিটার মাটিসহ আরসিসি ঢালাই সড়ক ও সাইট প্রটেকশন ওয়াল ও সিসি ব্লক রাস্তার কাজ পায় ‘মেসার্স মমিনুল হক, এম এ ওয়াহেদ জেবি’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রাম হতে ঠাকুরভোগ গ্রামের আশ্রয়কেন্দ্র পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মযজ্ঞ চালিয়েছেন। ঠাকুরভোগ আশ্রয় কেন্দ্রের মাঠে সড়কের কাজের জন্য ৬০ হাজার সিসি ব্লক নির্মাণ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সিসি ব্লকের এলাকায় কিছু ব্লক না থাকার প্রমাণ দেখা যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ঠাকুরভোগ গ্রামের মৃত দিলোয়ার খার ছেলে আনোয়ার খা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় আমি আশ্রয়কেন্দ্রের কিছু দূরে ছিলাম। এই সুযোগে গ্রামের মতলিব মিয়ার ছেলে আলী হোসেন তার মহিন্দ্রা গাড়ি দিয়ে অনেক সিসি ব্লক নিয়ে যেতে দেখি। তাকে পেছন থেকে ডাকার পরও সে আমার ডাকে সাড়া দেয়নি। পরে দৌড়ে এসে দেখি আশ্রয়কেন্দ্রের মাঠে থাকা অনেক সিসি ব্লক নিয়ে গেছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে আমি অবগত করি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কনক দত্ত জানান, আমাকে নৈশপ্রহরী জানানোর পরে আশ্রয়কেন্দ্রের মাঠে গিয়ে দেখি আামার প্রায় ৪-৫ হাজার সিসি ব্লক চুরি করে নিয়ে গেছে আলী হোসেন। পরে এলাকার সবাইকে আমি অবগত করেছি। এর আগেও আমার কাজের সাইট থেকে ১ টন রড ও মাহিন্দ্রা গাড়ির ব্যাটারি চুরি হয়েছে। আমাদের ধারণা সবগুলো ঘটনার সাথে এক ব্যক্তিই জড়িত। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করবো। অভিযোগের বিষয়ে আলী হোসেনের পিতা মতলিব মিয়া জানান, আমার ছেলে হাওরে মানুষের কাটা ধান তার গাড়ি দিয়ে আনা নেওয়া করছে। তার কাছে কোনো মোবাইল বা যোগাযোগ করার মতো কিছু নেই। সে আশ্রয় কেন্দ্র থেকে ৫০-৬০টি সিসি ব্লক নিয়ে হাওরের কাদা মাটিতে দিয়েছে। তার গাড়ি কাদা মাটিতে আটকে যায়। তাই সে এখান থেকে সিসি ব্লক নিয়ে ধান আনতে মানুষকে সহায়তা করছে। উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম জানান, ঠিকাদারের লোকজন আমাকে বিষয়টি অবগত করেছেন, তাদের কাজের সাইট থেকে ব্যাপক সিসি ব্লক চুরি হয়ছে। আমি লোক পাঠিয়ে বিষয়টি যাচাই করেছি। তারাও সত্যতা পেয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী