সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৯:২৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:২৩:০০ পূর্বাহ্ন
যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শ্রম অধিদপ্তর, সিলেটের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ। সভায় স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক শ্রম অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল বাশার। সভায় আরও বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফয়েজুর নুর ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন মিয়া, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির ও সাধারণ স¤পাদক নুরুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ স¤পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ অন্যান্যরা। বক্তারা সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, চালক, যাত্রী ও পথচারীর নিরাপত্তা নিশ্চিতে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো জরুরি। জাতীয় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়। তারা আরও বলেন, যেকোনো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক নেতারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বিদ্যমান আইন যুগোপযোগী নয়; এই আইনের প্রয়োজনীয় সংশোধন জরুরি। পাশাপাশি দুর্ঘটনা কমাতে সড়কের জঞ্জাল অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা, জলাবদ্ধতা নিরসন এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার ওপর জোর দেন তারা। তারা আরও বলেন, চালকদের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে। শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বেকার শ্রমিকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি। বিশেষ করে বালু, পাথর ও মাটি শ্রমিকদের নিয়মিত কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন