সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

ছাতকে খাল উদ্ধারের দাবিতে ছয় গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ০১:২২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৭:২০ অপরাহ্ন
ছাতকে খাল উদ্ধারের দাবিতে ছয় গ্রামবাসীর মানববন্ধন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর, জোড়া পানি, নোয়ারাই ইসলামপুর, নোয়ারাই, মৌলা ও শাহ আরফিন নগর গ্রামের উপর দিয়ে বয়ে গেছে রৌআইল নামক খাল। খালটি থাকায় ৬টি গ্রামের মানুষ গৃহস্থালির জন্য পানি সংগ্রহ, অজু, গোসল, কাপড় কাচাসহ গৃহপালিত পশু প্রাণীদের গোসলসহ নানা প্রয়োজন মিটিয়ে থাকেন। এছাড়াও মাছ আহরণ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকেন। কিন্তু গত দুই বছর ধরে কতিপয় লোকজন মৎস্যজীবী পরিচয় দিয়ে ৮ একরের জলাশয়টি উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে লিজ গ্রহণ করে। এই লিজ বাতিল করে খালটি উদ্ধারের দাবিতে রবিবার বিকেলে রৌআইল খালের পাড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দূরবীন শাহ বাউল সংঘের সভাপতি হানিফ আলী, মাহবুব আলম রাসেল, ইসকন্দর আলী, মানিক আলী, জাফর মিয়া, সায়েম আহমদ, সোহেল আহমদ, মুকুল মিয়া, শামসুল আলম, সমর দাস, হেলাল আহমদ, সাদিকুর রহমান, মারুফ হোসেন, আরব আলী, আমিনুর রহমান, ওয়াসিম, কমরু মিয়া, আব্দুল কাদির, সাজিদ আহমদ, হাসমত আলী, লিয়াকত আলী, সোহেল আহমদ, সেলিম আহমেদ, রুহেল মিয়া, মুজেফর আলী, কমরু মিয়া, হাজী আলী হোসেন, বুলবুল আহমদ, আবু সুফিয়ান, ফারুক আহমদ, নাজির আলী, সাব্বির আহমদ, সাদ্দাম হোসেন, রুবেল আহমদ, হাসমত আলী, জহুর আলী, হিরন মিয়া, মীর আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক