সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
তাঁরা হাওরবাসীর অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলেন

অ্যাড. স্বপন কুমার দাস রায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে শোকসভা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:৫১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:০৯:০০ পূর্বাহ্ন
অ্যাড. স্বপন কুমার দাস রায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে শোকসভা
স্টাফ রিপোর্টার ::
মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান, হাওর রক্ষার আন্দোলনে নিরলস ভূমিকা এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ - এই গুণাবলির কারণেই সুনামগঞ্জের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায় এবং কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ। তাঁদের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। বৃহ¯পতিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়া এলাকার দৈনিক সুনামকণ্ঠ কনফারেন্স রুমে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত শোকসভায় উঠে আসে এই দুই গুণী ব্যক্তির কর্মময় জীবনের নানা স্মৃতি। সভায় বক্তারা বলেন, তাঁরা ছিলেন মানুষের জন্য নিবেদিতপ্রাণ দুই আলোকিত ব্যক্তিত্ব, যাঁদের জীবন ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শোকসভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক বিজন সেন রায় এবং সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অ্যাড. স্বপন কুমার দাস রায় ছিলেন একজন মানবিক আইনজীবী ও প্রগতিশীল চিন্তার মানুষ। হাওরাঞ্চলের মানুষের অধিকার আদায়, পরিবেশ রক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে তিনি দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সৎ ও নিরহংকার মানুষ, যিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে থেকেছেন। শোকসভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সাজাউর রহমান, শাহ মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাড. সেলিনা আক্তার, শিক্ষক আহমেদ নুর আলবাব, কেন্দ্রীয় সদস্য প্রভাষক হাবিবুল্লাহ তালুকদার, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন ও সিরাজুল হক শ্যামল, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার স¤পাদক আনোয়ারুল হক, শিক্ষক আলমগীর শাহ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ স¤পাদক নজরুল ইসলাম, আবু সাইদ, গোপেন্দ্র সমাজপতি, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, মানবেন্দ্র তালুকদার, মোহাম্মদ আলীনুর, ইসমাইল হোসেন, মো. শাহীন মিয়া, সনাত কুমার দাস, অরুণ চন্দ্র দেব, মানব চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আশরাফ আলী ও শওকত আলী। বক্তারা বলেন, স্বপন কুমার দাস রায় ও আব্দুর রশিদ ছিলেন অত্যন্ত সজ্জন, বিনয়ী ও সাদা মনের মানুষ। তাঁরা খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন। আজীবন তাঁরা শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে গেছেন। সভায় বক্তারা আরও উল্লেখ করেন, তাঁদের মৃত্যুতে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সভায় শুরুতে প্রয়াত দুই নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অ্যাড. স্বপন কুমার দাস রায়ের শোকবার্তা পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদের শোকবার্তা পাঠ করেন জেলা কমিটির সহ-সভাপতি মো. মুরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুর রশিদের নাতি তুহিন মিয়া, অ্যাড. স্বপন কুমার দাস রায়ের কন্যাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে