সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সেমিনার

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ০১:২৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ০১:২৪:৫৬ পূর্বাহ্ন
কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সেমিনার
রবিবার সকালে শহরতলির ধারারগাঁওস্থ স্যানক্রেড হাসপাতালে আস্থা প্রকল্প ও স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের আয়োজনে কমিউনিটি প্যারামেডিকদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ পলাশ চিছামের পরিচালনায় অনুষ্ঠানে স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ড. অঞ্জন কুমার চিছাম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন। তিনি কমিউনিটি প্যারামেডিকদের প্রত্যন্ত এলাকায় মানবসেবা প্রদানের জন্য অভিনন্দন জানান। তিনি কমিউনিটি প্যারামেডিকদের কোর্স কারিকুলাম অনুযায়ী সেবা প্রদানের জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে স্যানক্রেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিকাদান’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাক্টিভ ইমিউনিটি,ধরণ, এন্টিজেন ও এন্টিবডি, ইমিউনাইজেশন প্রভৃতি সম্পর্কে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের ৪টি দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন ৪টি বিষয়ে দলীয় আলোচনা করার জন্য দেওয়া হয় এবং পরে প্রত্যেক দলের প্রতিনিধি আলোচনার বিষয় উপস্থাপন করেন। উক্ত সাইন্টিফিক সেমিনারে কমিউনিটি প্যারামেডিক কোর্সে কৃতকার্য এবং প্রত্যন্ত এলাকায় প্র্যাক্টিসরত ২০ জন কমিউনিটি প্যারামেডিকগণ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন