সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার
থমকে আছে ক্ষতির চিত্র

এবার ধান কাটার পরিসংখ্যান কমিয়ে দিয়েছে কৃষি বিভাগ!

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৯:০৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:০৫:২০ পূর্বাহ্ন
এবার ধান কাটার পরিসংখ্যান কমিয়ে দিয়েছে কৃষি বিভাগ!
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দুই মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং মুখ্যসচিবসহ সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল হাওর পরদির্শনকালে কৃষি বিভাগের ক্ষয়ক্ষতির প্রতিবেদন নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করার পর ‘হাওরে ধান কাটার পরিসংখ্যান কমে গেছে’।
গত ৫ মে হাওরে ধান কাটা ৮০ ভাগের বেশি স¤পন্ন হয়েছে জানানোর পর ক্ষোভ প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ। তারপর গত ৫ এপ্রিল থেকে ধান কাটার পরিসংখ্যান কমিয়ে দিয়েছে কৃষি বিভাগ! মন্ত্রীরা আসার আগে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত কৃষি বিভাগের পরিসংখ্যানে ধান কাটা বেড়ে চললেও ৬-৭ এপ্রিলের পরিসংখ্যানে কমে এসেছে। কৃষি বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, গত ৩ মে ধান কাটার হার ছিল ৭৩.৭৩৪, ৪ মে ৭৭.২৪১ এবং ৫ মে ৮০.১৬ ভাগ। মন্ত্রীদের পরিদর্শনের পর এবং বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদে পর হাওরে ধান কাটার পরিমাণ কমিয়ে কৃষি বিভাগ ৬ মে জানিয়েছে ৮২.২৯০ এবং ৭ মে ৮৩.৮৪৩ ভাগ কাটা হয়েছে। তবে এই পরিসংখ্যানেরও কঠোর সমালোচনা করেছেন বিএনপি ও ক্ষতিগ্রস্ত কৃষকরা। এদিকে প্রতিবাদের পরে ধান কাটার গতি কমলেও ক্ষয়ক্ষতির গতি থমকে আছে। এক সপ্তাহ আগের ক্ষয়-ক্ষতির চিত্রই রয়ে গেছে। কৃষি বিভাগের ৭ মে’র প্রতিবেদনে দেখা গেছে হাওরে ৮৩.৮৪৩ ভাগ জমির ধান কাটা হয়েছে। নন হাওরে ৫০.৫১৭ হেক্টর কাটা হয়েছে। গড়ে ৭৫.১৬০ ভাগ ধান কাটা হয়েছে। ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ২০ হাজার ১৬০ হেক্টর। তবে ৪ মে থেকে ক্ষতির পরিমাণ ২০ হাজার ১৬০ হেক্টরই রয়ে গেছে। অথচ প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে জানান কৃষকরা। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে বিস্তৃত উদগল ও ছায়ার হাওর ঘুরে দেখা গেছে উদগল হাওরের সব জমি তলিয়ে গেছে। ছায়ার হাওরের তীরের কিছু সামান্য অংশ বাকি আছে। সেখানে বিচ্ছিন্নভাবে ধান কাটছেন কৃষক। তবে নন হাওরে ধান কাটা লক্ষ্য করা গেছে। উদগল হাওরে এবার ১ হাজার ৩১৩ হেক্টর এবং ছায়ার হাওরে শাল্লা উপজেলায় ৪ হাজার ৬৩৮, নেত্রকোণা জেলায় ৯০০ হেক্টর এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ১৫০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। উদগল হাওরের কৃষক চাকুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রামকুমার বলেন, চাইর আনা ধান উঠছে। বারো আনা নিয়া গেছে। কৃষকের এবার চলতে খুব কষ্ট অইবো। দিরাই উপজেলার উদগল হাওরের আছিমপুর গ্রামের কৃষক সমর দাস বলেন, আমার পরিবারে চাকুরিজীবী, ব্যবসায়ী কেউ নাই। কৃষিই ভরসা। ৮ হাজার টাকা কেয়ার প্রতি বর্গা নিয়া চাষ করছিলাম। কেয়ার প্রতি কাটানোর আগ পর্যন্ত ১৩ হাজার টাকা খরচ অইছে। খালি তিন কিয়ার কাটছিলাম। বাকি সব পানির তলে। মুক্তারপুর গ্রামের দরিদ্র চাষী রামেশ দাস বলেন, আমার ৮ কেয়ারের মধ্যে সাত কেয়ারই পানিতে তলাইছে। এক কেয়ার কাটছিলাম। তাও পইচ্যা নষ্ট অইছে। এখন চলা মুশকিল হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, গত ৫ মে আমাদের দুইজন মন্ত্রী, একজন উপদেষ্টা ও মুখ্যসচিব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে এসেছিলেন। একটি সভায় কৃষি অফিসার মনগড়া ক্ষয়ক্ষতি ও ধান কাটার তথ্য দিয়েছেন। তিনি তথ্য লুকিয়ে সত্য আড়াল করেছেন। আমরা প্রতিবাদ করেছি। কারণ আমাদের অনেক কৃষকের ক্ষতি হয়েছে। এটা না লুকিয়ে প্রকৃত তথ্য আমাদের সরকারের কাছে পাঠানো উচিত।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, হাওরের ৮৩ ভাগ ধান কাটা হয়েছে। আমরা মাঠের রিপোর্টই দিয়ে থাকি। ক্ষতির চিত্র কেন থমকে রইলো জানতে চাইলে তিনি বলেন, সময় গেলে প্রকৃত ক্ষয়-ক্ষতির চিত্র আসবে। আরো সময় লাগবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে