সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

বিশ্বম্ভরপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৯:১৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৯:১৩:৪১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে পিএফজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলোআপ সভা বৃহ¯পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পিস এম্বাসেডর মোর্শেদ মিয়ার সভাপতিত্বে এবং সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজি সদস্য সামছুল কবিরের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় প্রকল্পের সময়সীমা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে পিএফজির কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। এ কার্যক্রম চলমান রাখার জন্য তারা দি হাঙ্গার প্রজেক্টের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এর প্রভাব যেন এদেশে না পড়ে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক কোনো প্রচারণা যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও পিস এম্বাসেডর আব্দুস সাত্তার, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, নাছির উদ্দিন, জুবায়ের আহমদ জুলহাস, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, হুসাইন আহমদ, সংগীতা হাজং, রাবিয়া, অর্চনা দেবী ও সুফিয়া বেগমসহ অনেকে। এদিকে বিকেলে সামছুল কবিরের সভাপতিত্বে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেরাজুল ইসলাম, তারেক তালুকদার, মুস্তাকিম হাসান, ইমরান হোসেন, সান্ত¦না আক্তার, আফরোজা জামান, রতœা, মারিয়া আক্তার, সুইটি পাল, পাপিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আছমা আক্তার, মিনারা আক্তার, তাইবা আক্তার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা