সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ছাতকে পিকআপ গাড়িতে ডাকাতি, গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৪:৫১ অপরাহ্ন
ছাতকে পিকআপ গাড়িতে ডাকাতি, গ্রেফতার ২
ছাতক প্রতিনিধি :: ছাতকে একটি পিকআপ গাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার রাত প্রায় ১২টার দিকে জগন্নাথপুরগামী একটি পিকআপ গাড়ি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও এলাকার দারাখাই ব্রিজের কাছে পৌাঁলে আগে থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে। পরে তারা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা দোকান কর্মচারী স্বপন দাসের কাছ থেকে নগদ ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে হোসাইন আহমদকে (২২) গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হোসাইন আহমদের কাছ থেকে লুণ্ঠিত ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে ছাতক থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ছাতক সার্কেলের এএসপি শেখ মো. মোরসালিন জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, লুণ্ঠিত বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ছাতক থানা-র অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স