সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
১৬৫তম জন্মজয়ন্তী উদযাপিত

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকবে

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৩৬:০৭ অপরাহ্ন
রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকবে
স্টাফ রিপোর্টার :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” শীর্ষক এ আয়োজন বাঙালি সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, পল্লব ভট্টাচার্য ও সুমনা তালুকদার রিম্পি। আলোচনা পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ কেবল কবি নন, তিনি ছিলেন মানবতার এক বিশ্বজনীন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য মানুষকে ভেদাভেদ ভুলে মানবিকতার শিক্ষা দেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমদ, বাংলা বিভাগের অধ্যাপক জাকির হোসেন এবং সহকারী কমিশনার দীপান্বিতা দেবী। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সহিংসতা, বিভাজন ও অসহিষ্ণুতার সময়ে রবীন্দ্রনাথের দর্শন নতুন করে মানবতার বার্তা পৌঁছে দেয়। তাঁর সাহিত্য ও শিক্ষা-ভাবনা আজও সমাজকে আলোকিত করে চলেছে। বক্তারা আরও উল্লেখ করেন, বাঙালির সংস্কৃতি, চেতনা ও আত্মপরিচয় নির্মাণে রবীন্দ্রনাথের অবদান অনন্য। তাঁর গান, কবিতা, গল্প ও দর্শন যুগের পর যুগ মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকবে। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীরা কবিগুরুর সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরেন। প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। পুরো মিলনায়তনজুড়ে ছিল এক উৎসবমুখর সাংস্কৃতিক আবহ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অমিত বর্মণ, বাবুল আচার্য্য, কপিল পদ ঋষি, সোমা সাহা, সোহেল রানা, মাকসুদর রহমান দিপুসহ স্থানীয় শিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স