সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৫৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৫৬:২৫ অপরাহ্ন
‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সুনামকণ্ঠ ডেস্ক :: আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই জাহাজটিতে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। ভাইরাসটির সংক্রমণ ও ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এটি কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো কোনো মহামারি নয়। সংস্থাটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারকোহভ জানিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণের ধরন সম্পূর্ণ আলাদা এবং বর্তমানে এটি কেবল একটি নির্দিষ্ট জাহাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এটি কোনো নতুন বৈশ্বিক মহামারির সংকেত নয় বলে তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন। তবে মারিয়া ভ্যান করকোহভ সতর্ক করেছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। যারা রোগীদের সংস্পর্শে এসেছেন, তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, হান্টাভাইরাস মূলত একগুচ্ছ ভাইরাসের সমষ্টি। এটি মূলত ইঁদুর বা এই জাতীয় ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে ছড়িয়ে থাকে। আক্রান্ত ইঁদুরের লালা, মল-মূত্র কিংবা তাদের বাসস্থানের ধূলিকণার সংস্পর্শে এলে মানুষ এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ হাজার থেকে ১ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন, যার বড় একটি অংশ এশিয়া ও ইউরোপের বাসিন্দা। এটি মানুষের দেহে প্রবেশ করলে গুরুতর স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে, তবে এটি কোভিড-১৯ এর মতো অতি সংক্রামক নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স