সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিল সৌদি-কুয়েত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:০৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:০৩:২০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিল সৌদি-কুয়েত
সুনামকণ্ঠ ডেস্ক :: হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থগিত হওয়া মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আবারও শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরব ও কুয়েত শেষ পর্যন্ত তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প যখন হঠাৎ করে এই অভিযানের ঘোষণা দেন, তখন সৌদি আরব ও কুয়েতসহ আরব মিত্রদের সঙ্গে কোনো আগাম আলোচনা করেনি ওয়াশিংটন। ফলে ক্ষুব্ধ হয়ে দেশ দুটি তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে মার্কিন বাহিনীকে অনুমতি দেয়নি। মিত্রদের অসহযোগিতার কারণে মাত্র দুই দিনের মাথায় ট্রা¤প অভিযান স্থগিত করতে বাধ্য হন, যদিও তখন তিনি একে ‘ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রা¤েপর ফোনালাপেও শুরুতে কোনো সমাধান আসেনি। রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি স¤পর্কে ওয়াশিংটন কোনো জোরালো নিরাপত্তা প্রতিশ্রুতি দেয়নি। পরিস্থিতি জটিল হলে যুক্তরাষ্ট্র তাদের অরক্ষিত রেখে চলে যেতে পারে-এমন শঙ্কা থেকেই সৌদি আরব তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ‘প্রজেক্ট ফ্রিডম’ পূর্ণোদ্যমে পুনরায় শুরু হতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন নতুন উদ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী