সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শহরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ০১:৩৩:৪৪ পূর্বাহ্ন
শহরে বিএনপি’র বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুহেল মিয়া, সাধারণ স¤পাদক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেই হামলায় জেলার প্রায় শতাধিকের ওপরে শিক্ষার্থী আহত হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স