সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জাউয়াবাজারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:০৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:০৪:২৪ অপরাহ্ন
জাউয়াবাজারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত
স্টাফ রিপোর্টার :: জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাতক উপজেলার জাউয়া বাজারে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা যায় উভয়পক্ষের লোকজনকে। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়াবাজার সংলগ্ন খিদ্রাকাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কিনেছিলেন জাউয়াবাজার কোণাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই দিন আগে মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়াকে গালিগালাজ করেন। পরে বিষয়টিকে কেন্দ্র করে জাউয়াবাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহ¯পতিবার বিকেলেও উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধর হয়। শুক্রবার সন্ধ্যার পরও দুই পক্ষের লোকজন জাউয়াবাজার এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে সংঘর্ষস্থলে গেলে আহত হন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথবাহিনীর প্রচেষ্টায় দীর্ঘ আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, এক বছর আগে কেনার পরও জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘক্ষণ সংঘর্ষে অনেকেই হতাহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী