সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভা

রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনাকে আলোকিত করেছে

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:৪৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:৪৯:০৯ অপরাহ্ন
রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনাকে আলোকিত করেছে
স্টাফ রিপোর্টার :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আড্ডার আয়োজন করেছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পরিবেশ। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় এবং কবি নাসরিন আক্তার খানম। এছাড়াও আলোচনায় অংশ নেন প্রভাষক শেখ মোশাররফ হোসেন, আহমেদ নূর আলবাবসহ অন্যরা। আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তিনি বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর কবিতা, গান, গল্প ও দর্শনে মানবজীবনের সকল অনুভূতির প্রকাশ ঘটেছে। সময়ের পরিক্রমায় তাঁর সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক। বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালির চিন্তা, চেতনা ও মননকে আলোকিত করেছে। মানবতা, প্রেম, প্রকৃতি ও দেশপ্রেম তাঁর সৃষ্টিকে করেছে চিরন্তন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক সাহিত্য আড্ডা ও স্বরচিত কবিতা পাঠ। এতে কবিতা পাঠ করেন আহমদ নূর আলবাব, শেখ মোশাররফ হোসেন, শাহ মো. কামরুজ্জামান, লাকী বিশ্বাস, আলমগীর শাহ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, বিকাশ চন্দ আপন, ফয়সাল বিন আব্দুল মতিন, কাউছার আহমদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী সকলকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স