সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শাল্লায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৯

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:১৩:০২ পূর্বাহ্ন
শাল্লায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৯
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলা সদর এলাকার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে একটি পাগলা কুকুরের হামলায় এসএসসি পরীক্ষার্থী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দর্জি রান্টু সরকার, শিশু হুসাইন মিয়া, এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী ও লিপি রাণীর নাম জানা গেছে। অন্যরা স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, কুকুরটি শুধু মানুষ নয়, বাজারের গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করেছে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস দ্রুত ব্যবস্থা নিতে বাজার কমিটি ও প্রাণিস¤পদ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব বিশ্বাস জানান, হাসপাতালে প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন পর্যাপ্ত মজুত রয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন বাজার এলাকায় সতর্কতা জারি করেছে। আতঙ্কিত সাধারণ মানুষকে সাবধানে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে এবং কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ