সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত মরদেহ

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন
ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত মরদেহ
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিভিন্ন প্রাণী মরদেহটি কামড়ে ক্ষতবিক্ষত করেছে। গত শনিবার (৯ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের একটি ডোবার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নাদামপুর গ্রামের পতিত জমির একটি ডোবার পাশে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় এক স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তার বাঁ পায়ে ও ডান হাতের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুরের কামড়ে মরদেহ ক্ষতবিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার