সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শান্তিগঞ্জে ট্রলি চাপায় মাদরাসা ছাত্র নিহত

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৯:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৯:২০:৩১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ট্রলি চাপায় মাদরাসা ছাত্র নিহত
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে ধানবাহী ট্রাক্টরের ধাক্কায় আবিদ আল হাসান (১০) নামে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল ১০ টায় জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আক্তাপাড়া মিনাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জামিল আল হাসানের বড় ছেলে। সে একই ইউনিয়নের হরিনগর গ্রামের রওজাতুল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা হিফজ বিভাগের ছাত্র ছিল। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে আবিদ। শনিবার সকালে নিজ গ্রাম থেকে সাইকেল চালিয়ে আক্তাপাড়া মিনাবাজারে যায়। বাজার থেকে বের হওয়ার সময় ধানবোঝাইকৃত একটি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ