সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ফের ভারিবৃষ্টির পূর্বাভাসে কৃষকদের উৎকণ্ঠা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৮:২১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৮:২১:০১ পূর্বাহ্ন
ফের ভারিবৃষ্টির পূর্বাভাসে কৃষকদের উৎকণ্ঠা
স্টাফ রিপোর্টার :: টানা কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় সুরমাসহ জেলার নদ-নদীর পানি কমেছে। টানা রোদের দেখা পাওয়ায় হাওরাঞ্চলে কিছুটা স্বস্তি ফিরলেও ফের ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ১৪ মে থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নি¤œচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ১৪ থেকে ১৮ মে পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে স্থানভেদে ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, ধনু, বৌলাই, ভুগাই, কংসসহ বিভিন্ন উপনদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এদিকে সাম্প্রতিক অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে ভারি বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জের হাওর ও নন-হাওর এলাকার কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কৃষকরা জানান, এখনো অনেক হাওরের উঁচু এলাকার জমিতে ধান কাটার কাজ বাকি রয়েছে। এছাড়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জমির ধান রোদের সুযোগে পানিতে নেমে কাটার চেষ্টা চালাচ্ছেন প্রান্তিক চাষীরা। অনেকেই নষ্ট ও ভেজা ধান শুকানো এবং প্রক্রিয়াজাত করার কাজ করছেন। এর মধ্যেই ফের বৃষ্টির আশঙ্কা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাওরের উঁচু এলাকার কিছু জমির পাশাপাশি নন-হাওরের প্রায় ৪০ শতাংশ জমির ধান কাটার কাজ এখনো বাকি রয়েছে। আকস্মিক বন্যা দেখা দিলে এসব এলাকার ফসল ক্ষতির মুখে পড়তে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, উজানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় উঁচু এলাকার পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ায় জেলার নদ-নদীর পানি কমেছে। সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাওরের ফসলরক্ষা বাঁধে আপাতত ঝুঁকি কমেছে। উল্লেখ্য, গত ১০ মে পর্যন্ত ফসলরক্ষা বাঁধের কার্যকাল ছিল। তবে নতুন করে ভারি বৃষ্টিপাত হলে নন-হাওর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বৈরী আবহাওয়া দেখা দিলে ধান শুকানো নিয়েও কৃষকদের সমস্যায় পড়তে হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) মো. ইমদাদুল হক কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নিরাপদে সংরক্ষণ এবং ভেজা ধান শুকানোর কাজ দ্রুত স¤পন্ন করার পরামর্শ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী