সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

৬৭% চিকিৎসক কর্মস্থলে নির্যাতনের শিকার

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ০১:৪৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ০১:৪৭:০৭ পূর্বাহ্ন
৬৭% চিকিৎসক কর্মস্থলে নির্যাতনের শিকার
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের ৬৭ শতাংশ চিকিৎসক কর্মস্থলে নানা ধরনের নির্যাতনের শিকার হন। তাদের মধ্যে ১২-১৩ শতাংশ শারীরিকভাবে নির্যাতনের ও বাকি ৩৪ শতাংশ হুমকি-ধমকির শিকার হন। অন্যান্য পেশার তুলনায় চিকিৎসকদের ওপর এই নির্যাতনের হার চার গুণ বেশি। গত শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার রোগ বিশেষজ্ঞ ডা. নাজিরুম মুবিন। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ‘চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল : সংকট এবং করণীয়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সূচনা বক্তব্যে এনডিএফের যুগ্ম সাধারণ স¤পাদক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রতিদিন নিজেদের জীবনকে ঝুঁকিতে রেখে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে চিকিৎসকদের জন্য সুরক্ষিত ও সম্মানজনক কর্মস্থল গড়ে তোলা অত্যন্ত জরুরি। ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. হাবিবা চৌধুরী বলেন, এখনো কর্মস্থলে নারী চিকিৎসকদের খাটো করে দেখা হয়। অথচ দেশের মোট চিকিৎসকের ৭০ শতাংশই নারী। মেডিকেল কলেজে যারা ভর্তি হচ্ছেন, তাদের মধ্যেও নারী শিক্ষার্থী বেশি। এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এনডিএফ সাধারণ স¤পাদক অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির সরকার। বৈঠকে সংগঠনের প্রচার স¤পাদক ডা. আল কায়েস ঢাকা ও কক্সবাজার মেডিকেল কলেজসহ দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ভিডিওচিত্র উপস্থাপন করেন। আইনবিষয়ক স¤পাদক ডা. আবদুল কাদির নোমান দেশের হাসপাতালগুলোর শয্যার সীমাবদ্ধতা এবং চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, মনোরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান কাবুল কর্মস্থলে কীভাবে চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, বিএসএমএমইউয়ের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান নিজের প্রতিষ্ঠানের চিকিৎসকদের নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স