সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

সুনামগঞ্জ ডেকোরেটর্স, সাউন্ড ও ইভেন্ট মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৯:০১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ ডেকোরেটর্স, সাউন্ড ও ইভেন্ট মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ডেকোরেটর্স, সাউন্ড ও ইভেন্ট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের কাজীর পয়েন্টস্থ লতিফা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট বিভাগ থেকে আগত অতিথিবৃন্দসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুদৃঢ় ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ডেকোরেটর্স মালিক সমিতির সভাপতি মো. আব্দুর জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ডেকোরেটর্স মালিক সমিতির সাধারণ স¤পাদক মো. আতাউর রহমান ইকবাল। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ডেকোরেটর্স, সাউন্ড ও ইভেন্ট মালিক সমিতির সভাপতি সুবীর এষ শুভ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডেকোরেটর্স ও ইভেন্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পার¯পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ