সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৯:০৩:১৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী ব্রিজ এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের ছেলে। আহত সাকিবুর ইসলাম (১৫) একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তারা দু’জনই আক্তাপাড়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিরব মিয়া তার চাচার মোটরসাইকেল নিয়ে সহপাঠী সাকিবুর ইসলামকে সঙ্গে করে পাগলা বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে সিচনী ব্রিজ এলাকায় পৌঁছলে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিরব মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাকিবুর ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চাচা সাদেক মিয়া। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। নিহত নিরবের চাচাতো ভাই সাদেক মিয়া জানান, পরিবারের কাউকে না বলে নিরব নতুন মোটরসাইকেলটি নিয়ে বের হয়েছিল। ফেরার পথে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নোবেল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী