সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ডাকাতির সময় হাতেনাতে আটক ৩

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১১:২৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১১:২৮:৩১ পূর্বাহ্ন
ডাকাতির সময় হাতেনাতে আটক ৩
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর ব্রিজ এলাকায় ডাকাতির সময় স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (১০ মে) এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা শহীদ মিয়া প্রতিদিনের মতো ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে সুনামগঞ্জ সদর থানাধীন লালপুর ব্রিজের অদূরে নির্জন এলাকায় একদল ডাকাত তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় জনগণ ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলামের তাৎক্ষণিক হস্তক্ষেপে ডাকাত দলের কথিত সর্দার এনামুল হক সাগর, শিমুল এবং নিকতারা বেগমকে আটক করা হয়। ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের নির্দেশে এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আটক এনামুল হক সাগরের কাছ থেকে একটি চাকু, শিমুলের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং নিকতারা বেগমের কাছ থেকে প্রায় ২০০ গ্রাম মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, ডাকাতির খবর পেয়ে দ্রুত ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে থানার পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তিনজনকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স