সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প জোন ও অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ১১:৩০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ১১:৩০:৪২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প জোন ও অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সংবাদদাতা :: সুনামগঞ্জের হাওর অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিতে কৃষিভিত্তিক শিল্প জোন এবং অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিশেষ করে প্রবাসীদের বিনিয়োগ ও সহযোগিতা এই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট বিভিাগের প্রতিটি জেলার উন্নয়ন বিষয়ে তার নজর রয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর যুক্তরাষ্ট্র সফরকালে নিউ জার্সি স্টেট বিএনপির (উত্তর) সাধারণ স¤পাদক হোসেন পাঠান বাচ্চু তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সুনামগঞ্জ জেলার সামগ্রিক উন্নয়ন ও স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী উপর্যুক্ত মন্তব্য করেন। সাক্ষাৎকালে হোসেন পাঠান বাচ্চু সুনামগঞ্জের বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি মন্ত্রীর কাছে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হালুয়ারঘাটে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, ডলুরা শুল্ক স্টেশন চালু করা এবং জেলায় কৃষিভিত্তিক শিল্প জোন গড়ে তোলা। এছাড়া হাওর অঞ্চলের বোরো ফসল অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় স্থায়ী সমাধানের বিষয়েও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি হিসেবে ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের মূল প্রকল্পের সাথে সুনামগঞ্জকে সংযুক্ত করার জন্য মন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ কামনা করেন হোসেন পাঠান বাচ্চু। সেই সঙ্গে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরিফুল হক চৌধুরী দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং সুনামগঞ্জের উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, হাওর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সুরমা নদীর ওপর সেতু এবং কৃষিভিত্তিক শিল্পায়ন জরুরি। এছাড়া মহাসড়কের সাথে সংযোগ ও বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট বিভাগের প্রতিটি জেলার উন্নয়ন বিষয়ে বিশেষ নজর রয়েছে। সাক্ষাৎকালে মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে সুনামগঞ্জের অবহেলিত জনপদ শিক্ষা, যোগাযোগ ও বাণিজ্যে নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা