সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের

অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:৪৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:৪৮:৪০ পূর্বাহ্ন
অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ সংক্রান্ত একটি আলোচিত মামলার রায় হয়েছে। এতে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও দেড়লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আলী আহমদ (৫৩)। মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামছুর রহমান। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৩ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা ভিকটিমের বাড়িতে ধানকাটা শ্রমিক হিসেবে আসেন আলী আহমদ। এ সময় ওই তরুণীর সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন আলী আহমদকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এতে তিনি ক্ষুব্ধ হন। একই বছরের ১৪ জুন ওই তরুণী তার বড় বোনের বাড়িতে যাওয়ার পথে এলাকার সুনামগঞ্জ-সিলেট সড়কের পঞ্চগ্রাম যাত্রীছাউনি থেকে আলী আহমদসহ কয়েকজন জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে সিলেটের কানাইঘাট উপজেলার কানধলা গ্রামের একটি বাড়িতে রেখে একাধিকবার তাকে ধর্ষণ করে আলী আহমদ। পরিবারের লোকজন পরে পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার পাঁচদিন পর পরিবারের পক্ষ থেকে আলী আহমদের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। পুলিশ মামলার তদন্ত শেষে আলী আহমদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত মামলার বিচারকার্য পরিচালনাকালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। এ রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামছুর রহমান বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা