সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:১২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:১২:৫৬ অপরাহ্ন
কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা
সুনামকণ্ঠ ডেস্ক :: কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, চালু হচ্ছে হটলাইনও বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য সরকারের কাছে রয়েছে। এগুলো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। মঙ্গলবার (১২ মে) পবিত্র ঈদুল আজহার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা জানান। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঈদের সার্বিক নিরাপত্তা ও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারটি ব্যবহার করতে হবে। ভুক্তভোগীদের এই নাম্বারে ফোন দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ মনিটরিং সেল কাজ করবে। পশুর হাটের সংখ্যা উল্লেখ করে তিনি জানান, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ করেছে। পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হবে। পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের ছুটির আগেই সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ-র নেতৃবৃন্দ একমত হয়েছেন। শ্রমিকদের পাওনা পরিশোধে যেন কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে