সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দিরাইয়ে কৃষকের ধান লুটে নিলে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৩:৫৫ অপরাহ্ন
দিরাইয়ে কৃষকের ধান লুটে নিলে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার বরাম হাওরের একাংশ ভাঙাডহর ও ডাইয়ারগাও গ্রামের কৃষকদের জমির ধান লুটের অভিযোগ উঠেছে। কয়েক দিনের টানা রোদের কারণে হাওরের পানি কমতে শুরু করলে তলিয়ে যাওয়া পাকা ধান ভেসে উঠছে। এ সুযোগকে কাজে লাগিয়ে একদল লোক নৌকাযোগে ধান কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি শতাধিক নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে ধান কাটা শুরু করে। বিষয়টি জানতে পেরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকাসহ দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস জানান, আমাদের এই হাওরের অধিকাংশ ধান লাগাতার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের রোদে তলিয়ে যাওয়া পাকা ধান ভেসে উঠতে শুরু করলে বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও চন্দ্রপুর এলাকার কতিপয় লোক আমাদের হাওরের ধান কেটে নিয়ে যাচ্ছে। ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনেনি। ধান লুটের খবর পেয়ে মঙ্গলবার এসআই মাহমুদুল হক মাসুমের নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি দল হাওরে অভিযান পরিচালনা করে। তবে পুলিশের অভিযান শুরুর আগেই লুটপাটে জড়িত নৌকাগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাড়ল ইউনিয়নের তিনজন ইউপি সদস্যের সঙ্গে কথা বলা হয়েছে। তারা সন্ধ্যায় প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জমির সীমানা নির্ধারণ ছাড়া কোনো কৃষককে তলিয়ে যাওয়া জমির ধান কাটতে না যাওয়ার জন্য সতর্ক করবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা